Home জাতীয়

পিলখানা ইস্যুতে নতুন কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

13
0
ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত ব্যক্তিদের দিয়ে একটি জাতীয় কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তবে প্রতিবেদন বাস্তবায়নে তৎকালীন সরকার কার্যকর উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কমিশনের রিপোর্টে যে সুপারিশ এসেছে এবং বিচারাধীন যে মামলাগুলো রয়েছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি।’

তিনি দাবি করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা হয়েছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সূত্র: সাংবাদিকদের ব্রিফিং।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here