বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের নবগঠিত কমিটির সভাপতি ও সেক্রেটারি। ছবি সংগৃহীত।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহান শাহরিয়ার ফাহিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
সংগঠন সূত্রে জানা যায়, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে ভূমিকা রাখা এবং বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন।
জেলা শাখার দায়িত্বশীলরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থীদের মাঝে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সক্ষম হবে এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করবে।