Home রাজনীতি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

10
0
ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে National Citizen Party (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতেই এ আয়োজন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র Asif Mahmud Sajib Bhuiyan

এ সময় উপস্থিত থাকবেন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক Sarjis Alam এবং দলের সদস্য সচিব ও সংসদ সদস্য Abdul Hannan Masud

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রস্তুতি, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে। রাজনৈতিক মহলে এ সংবাদ সম্মেলন ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: দলীয় সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here