Home সারাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগ

37
0
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত গাড়ি চলাচলের সুবিধার্থে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে গাছগুলো কাটা হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়েছে। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি Abdul Hamid সংসদ সদস্য থাকাকালে নদীভাঙন ঠেকাতে এ বেড়িবাঁধে গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে এসব গাছ পরিবেশ সুরক্ষা ও বাঁধ রক্ষায় ভূমিকা রাখছিল।

অভিযোগ রয়েছে, জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশের পথে গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়। প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে জাহিদুল আলম জাহাঙ্গীর বলেন, গাছগুলো সরকারি নয় এবং বেড়িবাঁধটিও অধিগ্রহণকৃত নয়। তিনি দাবি করেন, স্থানীয়রা নিজ নিজ জায়গা থেকে গাছ কেটে নিয়েছেন এবং এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে বন বিভাগ জানায়, গাছগুলো Local Government Engineering Department (এলজিইডি)-এর তত্ত্বাবধানে একটি এনজিও রোপণ করেছিল। তাই বিষয়টি তাদের দেখার আওতায় পড়ে।

মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানান, ১৯৯৫-৯৬ সালে নির্মিত বাঁধের গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে একটি স’মিল থেকে গাছের গুঁড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন এলাকাবাসী।

প্রতিবেদক: খন্দকার আবু সুফিয়ান,

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here