ঘন কুয়াশার কারণে দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকায় নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, কুয়াশার প্রভাবে বিভিন্ন নদীপথে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। ফলে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কমে যেতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ জন্য কোনো ধরনের সতর্ক সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।
নৌযান চালকদের বিশেষ করে ভোরের সময় ও কুয়াশাপ্রবণ এলাকায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











