বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা।

ষ্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে সকাল ১০ টা হতে র্যালি ও পরবর্তীতে বিশ্বদুগ্ধ দিবস২০২৫ উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ আল মামুন হোসেন মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভেটেনারি অফিসার জেলা ভেটেনারি হাসপাতাল ডাঃ কাজী আশরাফুল ইসলাম। স্বাগত বক্তা জেলা ট্রেনিং অফিসার ইন্দ্রজিৎ কুমার মন্ডল। প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প এডিডিপির অর্থায়নে কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে র্যালি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তাবৃন্দ দুধের গুনাগুন দিনে কতটুকু দুধের প্রয়োজন সে সম্বন্ধে আলোচনা করেছেন।। বিভিন্ন খামারি ব্যবসায়ীরা তাদের সফলতার গল্প ও তাদের খামার ব্যবসা পরিচালনার কার্যক্রম গুলো তুলে ধরেন। দুধের অপার শক্তিতে মেতে উঠে একসাথে এর প্রতিপাদ্য বিষয় নিয়ে – কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বিভিন্ন আয়োজন এর মধ্যে দিয়ে বিশ্বদুদ্ধ দিবস পালন করা হয়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রাণীসসম্পদ অফিস কর্মকতা, কর্ম চারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top