শিক্ষা মন্ত্রণালয়ে বদলি-বাণিজ্য হবে না: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যাপভিত্তিক করা হবে এবং কোনো ধরনের বদলি-বাণিজ্য চলবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে।

নকলবিরোধী অভিযানের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, অতীতে মব করে অটো পাশ ও পরীক্ষা বন্ধ করা হয়েছে; তবে ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না। শিক্ষামন্ত্রী এও উল্লেখ করেন যে, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারি নিয়মের আওতায় আনা হবে এবং কোনো অপরাধ ঘটালে শাস্তির আওতায় আসবে। শিক্ষামন্ত্রণালয় শিক্ষার মান উন্নয়নে কার্যক্রম চালু করবে এবং কারিকুলাম আধুনিকায়ন করা হবে।

সুত্র:
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়, সচিবালয়, ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top