ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পেয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, এদিন বিকেল ৪টার দিকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
রাজনৈতিক অঙ্গনে এ নিয়োগ নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন মন্ত্রিসভায় তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তি প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে পারে।
সূত্র: বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্র।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











