Home জাতীয়

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

6
0
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সামনে রেখে এ ভাষণ দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও ভাষণটি প্রচার করা হবে।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের মাত্র দুদিন আগে জাতির উদ্দেশে এ ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা দেশের জনগণকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন ড. মুহাম্মদ ইউনূস। তবে সে সময় ভাষণের নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম ভাষণ দেওয়ার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ | প্রেস সচিবের বক্তব্য

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here