
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় গণভোটে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। গণভোটের ফলাফল সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী গেজেট আকারে প্রকাশ করা হবে।
নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ইসি সূত্র জানায়, ভোটগ্রহণে ইলেকট্রনিক ও ম্যানুয়াল উভয় পদ্ধতি ব্যবহৃত হয়েছে এবং কোথাও বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি।
গণভোটের এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটের হার ও ফলাফল জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র:
নির্বাচন কমিশনের ব্রিফিং।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










