Home জাতীয়

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

3
0
ছবি সংগৃহীত

চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। প্রবাসী আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি দেশে প্রবাসী আয় এসেছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলারে। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

এর আগে ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার, যা বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে জানুয়ারি মাসে রেমিট্যান্স আসে ৩১৭ কোটি ডলার এবং ডিসেম্বরে আসে ৩২২ কোটি ডলার। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা জানান, সাধারণত দুই ঈদের আগে এবং রাজনৈতিক-অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সময়কে কেন্দ্র করে প্রবাসী আয় বাড়ে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং আমদানি ব্যয় ও বৈদেশিক দেনা পরিশোধে ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here