বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বেশিরভাগ অঞ্চলে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হতে পারে।

ঢাকায় দিনভর আকাশ মেঘলা থাকবে এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, লঘুচাপটি পশ্চিম দিকে সরে যাবে। গত দুই দিন ধরে বৃষ্টিপাত বেড়েছে এবং এটি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পেতে পারে।

লঘুচাপ ও বৃষ্টিপাতের কারণ সূত্র জানায় লঘুচাপের সৃষ্টি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এর ফলে বাতাসের আর্দ্রতা ও জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বৃদ্ধি পায়। বিশেষ করে বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি তৈরি হয় এবং দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস

গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে।

সূত্র :যায়যায় দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top