Home অর্থনীতি দুর্গাপূজা: ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৩৭ প্রতিষ্ঠান

দুর্গাপূজা: ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৩৭ প্রতিষ্ঠান

0
দুর্গাপূজা: ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেলো ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা সামনে রেখে ৩৭টি প্রতিষ্ঠানকে মোট এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের মূল্য নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ১২ দশমিক ৫ ডলার।

রপ্তানির সময়সীমা আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, রপ্তানিকারকদের রফতানি নীতি ২০২৪–২৭ অনুসরণসহ নির্ধারিত সময় ও পরিমাণ মেনে চলতে হবে।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলো তাদের কোটা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here