কিংবদন্তি নায়ক মান্নার প্রয়াণ দিবস স্মরণ

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মান্না না ফেরার দেশে চলে যান। টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার ছেলে সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার ‘কাসেম মালার প্রেম’ দিয়ে শুরু করেন রূপালি পথচলা। ‘দাঙ্গা’, ‘ত্রাস’, ‘আম্মাজান’, ‘কে আমার বাবা’, ‘লাল বাদশা’—যেকোনো চরিত্রে তার সাহসী অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। অশ্লীলতার প্রভাবমুক্ত সুস্থ চলচ্চিত্র গড়ে তোলায় তার অবদান অমুল্য। আজও তার সংলাপ, দৃঢ় চোখের চাহনি ও কণ্ঠ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।

সুত্র: দৈনিক সংবাদমাধ্যম, চলচ্চিত্র উৎসব আর্কাইভ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top