উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চলতি বছর উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।

কমিশনার বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।

সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ জানান, এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও সার্বিক নিরাপত্তা থাকবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দর্শনার্থীদের সুবিধার্থে সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন এবং অগ্নি–নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেন। আরেক অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব–অপতথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top