ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদীয়া ৪ নম্বর ওয়ার্ডের মায়ের মসজিদ এলাকার বাসিন্দা মোঃ কুদ্দুসের একমাত্র ছেলে কৌশিক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুন :সাংবাদিকদের ত্যাগের স্বীকৃতি দিলেন ড. শফিকুর রহমান
তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তরুণ বয়সে এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়ভাবে শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে।
আরও পড়ুন :ভেড়ামারায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে একজন আহত
মরহুম কৌশিকের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।
রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়
উপজেলা প্রতিনিধি গফরগাঁও
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











