নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজিসহ যেকোনো অপরাধ, দখলবাজি ও অন্যায়ের তথ্য সরাসরি জানাতে একটি ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ঠাকুরগাঁও-১ আসনের এই সংসদ সদস্য নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, এলাকার যেকোনো ধরনের সমস্যা সরাসরি তার ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবেন।
তিনি লিখেছেন, “ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধনের পর থেকে ইতোমধ্যে অনেক বার্তা পাওয়া গেছে। তার টিম প্রাপ্ত বার্তাগুলো সংকলন করছে এবং শিগগিরই সাড়া দেওয়া হবে বলেও জানান তিনি।
এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সূত্র:
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পোস্ট
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











