Home সারাদেশ

ভালুকায় ভোটারদের টাকা বিতরণ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

6
0

ময়মনসিংহ-১১ আসনের ভালুকা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ভোটারদের মাঝে অর্থ বিতরণের অভিযোগে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় গত শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রণীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিধিমালার ৪(১) ধারা লঙ্ঘন করে ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী তাকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন এ.বি.এম কাউসার জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ।

নির্বাচনী শৃঙ্খলা ও নিরপেক্ষতা রক্ষার বৃহত্তর স্বার্থে অভিযুক্ত ব্যক্তি কোন রাজনৈতিক দলের সমর্থক—তা প্রকাশ করা হয়নি বলে প্রশাসন জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সূত্র

উপজেলা প্রশাসন, ভালুকা
ভ্রাম্যমাণ আদালত

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here