Home আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের শুল্কনীতি বিতর্কে

4
0
ছবি সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি সুপ্রিম কোর্ট ‘অবৈধ’ ঘোষণার পর অস্থায়ীভাবে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। ১৯৭৪ সালের Trade Act of 1974-এর ১২২ ধারা অনুযায়ী আগামী ১৫০ দিনের জন্য বিশ্বের সব দেশের ওপর এই শুল্ক কার্যকর থাকবে।

ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। পাশাপাশি অন্য কোনো আইনের আওতায় আগের শুল্কব্যবস্থা পুনর্বহাল করা যায় কি না— সে বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামনে ‘চমৎকার বিকল্প’ রয়েছে এবং প্রয়োজনে আরও বেশি অর্থ আদায়ের পথ খোলা আছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায়ে জানান, ১৯৭৭ সালের International Emergency Economic Powers Act আইনের অপব্যবহার করে শুল্ক আরোপ করা হয়েছিল, যা বিধিবহির্ভূত।

গত এক বছরে এই শুল্কনীতি থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১৩ দশমিক ৩৫ হাজার কোটি ডলার অতিরিক্ত রাজস্ব আদায় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওই অর্থের ভবিষ্যৎ নিয়ে আদালত সরাসরি কোনো নির্দেশনা দেয়নি। বিশেষজ্ঞদের মতে, নিম্ন আদালত বা আন্তর্জাতিক বাণিজ্য আদালতে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বিকল্প আইনি কাঠামোর আওতায় শুল্ক পুনর্বহাল করার বিষয়ে প্রশাসন আশাবাদী।

সূত্র: রয়টার্স।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here