কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া–ঈশ্বরদি আঞ্চলিক মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। আহত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











