Home সারাদেশ

মানিকগঞ্জে আ.লীগের তিন ইউপি সদস্যের পদত্যাগ

8
0
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা সবাই সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সদস্য।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।

পদত্যাগকারী নেতারা হলেন— বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ মুনছের আলী এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. জাকির হোসেন।

লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, তারা একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন বলেও তারা দাবি করেন।

তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেও নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ সময় তারা ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন না বলেও স্পষ্ট ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বেতিলা-মিতরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র

স্থানীয় সূত্র ও মানিকগঞ্জ প্রেস ক্লাব

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here