Home সারাদেশ

গফরগাঁওয়ে বিদেশি অস্ত্রসহ যৌথ অভিযানে গ্রেফতার ৩

7
0

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিদেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উঠুরি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, এক রাউন্ড পিস্তলের গোলাবারুদ, একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন পূর্বকালীন যেকোনো ধরনের সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও বিশৃঙ্খলা দমনে সেনাবাহিনী বদ্ধপরিকর।

রিপোর্টঃ মোঃ আসাদুজ্জামান হৃদয়

উপজেলা প্রতিনিধি গফরগাঁও

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here