Home আরও সোশ্যাল মিডিয়া

ব্যানার ছেঁড়ার সংস্কৃতি ছাড়ার আহ্বান তাসনিম জারার

2
0
ফেসবুক পোস্টে ব্যানার ছেঁড়ার সংস্কৃতি বন্ধের আহ্বান জানাচ্ছেন তাসনিম জারা
নির্বাচনী আচরণবিধি মেনে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান তাসনিম জারার

ডেস্ক রিপোর্ট:

এলাকায় আগে যেখানে নিজেদের ব্যানার ছিল, সেখানে এখন অন্য দলের ব্যানার টাঙানো হচ্ছে—এ বিষয়টি স্থানীয় জনগণ প্রত্যক্ষ করছেন বলে মন্তব্য করেছেন তাসনিম জারা।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনেই তাঁরা পুনরায় কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টানানোর উদ্যোগ নিচ্ছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যানার ছেঁড়ার মতো অশোভন সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

তাসনিম জারা বলেন, অনেস্ট রাজনীতির কথা শুধু বলা যথেষ্ট নয়। সততা চর্চা করতে হলে নেতা-কর্মী সবাইকে সেই মানসিকতা ধারণ করতে হবে। তিনি রাজনৈতিক দলগুলোর নেতৃত্বকে নিজ নিজ কর্মীদের নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার অনুরোধ জানান।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এটি নির্বাচনী পরিবেশে রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ বার্তা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here