Home রাজনীতি

ব্যক্তিগত কারণে জামায়াত নেতা মিরাজের পদত্যাগ

11
0
ছবি সংগৃহীত

দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্যের পর ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কথা উল্লেখ করে সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি ইতোমধ্যে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের কাছে একটি চিঠি পাঠিয়ে তার ওপর অর্পিত সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাহ উদ্দিন মিরাজ তার রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। সেখানে তিনি জানান, ২০০৫ সালে সংগঠনের শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন।

পরবর্তীতে ২০১৩ সালে রুকন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি এবং ২০২৩ সালে ২৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য এবং থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ২৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকালে কিছু অযাচিত সিদ্ধান্ত তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। এ কারণে তিনি এই প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে ভবিষ্যতে দ্বীনের সেবায় আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করতে চান।

তিনি আরও উল্লেখ করেন, সাংগঠনিক দায়িত্ব পালনের সময় তিনি কোনো ধরনের খেয়ানত করেননি। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই সময় ও শ্রমকে নাজাতের উসিলা হিসেবে কবুল করা হয়।

সবশেষে নিজের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে দোয়া কামনা করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট ও সংশ্লিষ্ট সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here