Home আরও শিক্ষাঙ্গন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

24
0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শহরের কাজীর পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন বলেন, দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। তিনি অবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম। আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসান ও ছাতক উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ আহমদ।

সমাবেশে জেলা এইচআরডি সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির, শিক্ষা সম্পাদক সুমেল আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্ট: মুবিন উদ্দিন
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here