Home সারাদেশ

ছাত্রদলে যোগ না দেওয়ায় শিক্ষার্থীর ওপর হামলা

14
0
ছাত্রদলে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় সুনামগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিবাদ ও নিন্দা জানানো সংক্রান্ত সংবাদ।
ছাত্রদলে যোগ না দেওয়ায় সুনামগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখা।

ছাত্রদলে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সুনামগঞ্জ জেলা শাখা।

সোমবার (২৬ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন ও জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম বলেন, শিক্ষাঙ্গনে জবরদস্তিমূলক রাজনীতি ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে ছাত্রদলের কমিটিতে যোগ দিতে চাপ দেওয়া হয় এবং তিনি তাতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ঘটনা শুধু একজন শিক্ষার্থীর নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং পুরো শিক্ষাঙ্গনের পরিবেশকে অনিরাপদ করে তুলছে। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আহত শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান হস্তক্ষেপ জরুরি বলে মত দেন ছাত্রশিবির নেতারা। তারা বলেন, শিক্ষার্থীরা যেন ভয়ের পরিবেশে নয়, নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে—তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here