Home জাতীয়

আশুলিয়ায় হত্যাকাণ্ড: ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের কারাদণ্ড

7
0
আশুলিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই–আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে ছয় আসামিকে মৃত্যুদণ্ড এবং আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি, এসআই আব্দুল মালেক ও বিশ্বজিৎ শাহা। এদের মধ্যে সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনাল রায়ে বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিচার প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র ও ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণ করে এই রায় দেওয়া হয়।

এই রায়কে মানবতাবিরোধী অপরাধের বিচারে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্র : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আদালত সূত্র ও জাতীয় গণমাধ্যম।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here