জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নকাজের কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। এর আগেও গত ২৪ জানুয়ারি একই ধরনের কাজের জন্য ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে—ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর ও ফরায়জিকান্দি ইউনিয়ন।
এছাড়াও আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব ও পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাতেও নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন






![electricity]-697d7cfcbb95a](https://bastobchitro-24.com/wp-content/uploads/2026/01/electricity-697d7cfcbb95a.jpg)




