বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান-এর মা মমতাজ বেগম আর নেই। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদীর মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
বিসিবি এক বার্তায় জানায়, “মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে বিসিবি।”
১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্ম নেওয়া শেখ মেহেদী ২০২১ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেন। এরপর থেকে তিনি টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিনি ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
তার মায়ের ইন্তেকালে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানাচ্ছেন।
সূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











