Home সর্বশেষ

চিলাউড়া হলদিপুরে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ রাজু আলোচনায়

2
0
চিলাউড়া হলদিপুর ইউনিয়নে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন রাজু

রিপোর্ট: মুবিন উদ্দিন

জগন্নাথপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রিয়াজ উদ্দিন রাজু। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

জানা গেছে, ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০১ সালে বিশ্বনাথ পশ্চিম থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ সালে ‘আল ফালাহ সমাজ সেবা পরিষদ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং চিলাউড়া হলদিপুর উদয়ন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি জগন্নাথপুর মক্তব উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা যুব বিভাগের সভাপতি এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিশেষ করে ধর্মীয় শিক্ষা বিস্তার, মক্তব ব্যবস্থার উন্নয়ন এবং যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালনায় তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এলাকাবাসীর মতে, তার নেতৃত্বগুণ, অভিজ্ঞতা এবং সামাজিক সম্পৃক্ততা ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যে তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম ও জনসংযোগের মাধ্যমে জনগণের কাছে নিজেকে তুলে ধরছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার এই সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here