Home সারাদেশ

তেল মজুদের অপরাধে ভালুকায় ম্যানেজারের জেল

13
0
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলা এলাকায় জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত গভীর রাতে ভালুকা থানার মোড় সংলগ্ন মেসার্স এ.আর ফিলিং স্টেশনে হঠাৎ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন।

অভিযানকালে ফিলিং স্টেশনের পেছনে লুকিয়ে রাখা দুটি ড্রাম ও চারটি জারকিন থেকে আনুমানিক ৫২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তেই প্রমাণ মেলে, অতিরিক্ত লাভের আশায় অবৈধভাবে এই জ্বালানি মজুদ করে রাখা হয়েছিল।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বিক্রি করে ৫৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয় স্থানীয় একটি সিএনজি ফিলিং স্টেশনের মাধ্যমে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, জ্বালানি সংকটের এই সময়ে কেউ যদি অসাধু উপায়ে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের এই আকস্মিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে।

সূত্র:
বাংলাদেশ বুলেটিন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here