Home সারাদেশ

কুষ্টিয়ায় ব্রিজে রাতেই ছিনতাই ফাঁদ, অল্পে রক্ষা পথচারী

3
0
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় হরিপুর ব্রিজে রাত নামলেই সক্রিয় হয়ে উঠছে ছিনতাইকারীরা—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। ব্রিজের দুই পাশে সুতা বা দড়ি টানিয়ে বিপজ্জনক ফাঁদ তৈরি করে চলাচলকারী পথচারী ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করা হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী এক মোটরসাইকেল আরোহী জানান, শনিবার রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে তিনি ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ গলায় শক্ত কিছু আটকে যায়। পরে বুঝতে পারেন, ব্রিজের দুই পাশের পিলারের সঙ্গে টানিয়ে রাখা সুতা তার গলায় পেঁচিয়ে গেছে।

তিনি আরও জানান, বাইকের গতি কম থাকায় দ্রুত ব্রেক করতে সক্ষম হন এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান। তবে ওই সময় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে এমন ফাঁদ পেতে ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিশেষ করে রাতের বেলায় পুলিশ টহল জোরদার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, এমন ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে সতর্ক হয়ে চলাচলের পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ভুক্তভোগীর বর্ণনা ও স্থানীয় সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here