Home জাতীয়

সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি

5
0
আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন
শপথ গ্রহণ প্রসঙ্গে বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর ক্ষেত্রে সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের মাধ্যমে শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনারও এ দায়িত্ব পালন করতে পারবেন।

আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের। স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার এবং তাদের কেউ না থাকলে বিকল্প বিধান কার্যকর হয়।

তিনি আরও বলেন, বর্তমানে স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাবন্দি থাকায় তাদের দ্বারা শপথ পড়ানো সম্ভব নয়। এ অবস্থায় রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি—যেমন প্রধান বিচারপতি—শপথ পড়াতে পারেন। অন্যথায় নির্বাচন শেষে তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন।

তবে সরকার দ্রুত শপথগ্রহণ সম্পন্ন করতে চায় বলে উল্লেখ করেন আসিফ নজরুল। বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মতামত প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

সূত্র

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here