আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) থেকে কারাবন্দিদের জন্য ডাকযোগে ভোট প্রদান শুরু হয়েছে। এটি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
এবারই প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দিদের ভোট দেওয়ার সুবিধা রাখা হয়েছে। ইসির নির্দেশনায় কারা কর্তৃপক্ষ এই প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। এর পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রতীকের পাশাপাশি প্রার্থীর নামও থাকবে।
দেশে ও দেশের বাইরে প্রায় ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
সূত্র: নির্বাচন কমিশন (ইসি)
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন











