Home রাজনীতি

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করবে সরকার

5
0
ছবি সংগৃহীত।

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব Shahid Uddin Chowdhury Anee বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় নানা সমস্যা ও জঞ্জাল তৈরি হয়েছে। এসব সমস্যা পরিষ্কার করার দায়িত্ব এখন বর্তমান সরকারের ওপর পড়েছে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন ধরে খালগুলো দখল ও বর্জ্যে ভরে গেছে। এসব খাল দখলমুক্ত করে পুনরায় খনন করা হবে। এ কাজে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক সরকার হিসেবে জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে খাল খনন কার্যক্রম শুরু করা হচ্ছে।

মন্ত্রী জানান, আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী Tarique Rahman দিনাজপুর সফরে যাবেন। সেখানে কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করবেন।

তিনি বলেন, ইতোমধ্যে লক্ষ্মীপুর জেলার তিনটি খাল পরিদর্শন করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখননের কাজ শুরু করা হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, খাল খননের আগে সেসব খালে জমে থাকা বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করতে হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, এসব কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং পানি নিষ্কাশন ও কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে।

সূত্র: গণমাধ্যম প্রতিবেদন।a

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here