Home আরও সোশ্যাল মিডিয়া

এমপিরা যে খেজুর পান, তা জানতো না জনগণ

3
0
ছবি সংগৃহীত।

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের খেজুর দেওয়ার বিষয়টি আগে সাধারণ মানুষ জানতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব Mahmuda Mitu

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য Hasnat Abdullah বিষয়টি প্রকাশ্যে আনার পরই মানুষ জানতে পেরেছে যে সরকার রমজান মাসে সংসদ সদস্যদের খেজুর সরবরাহ করে।

মাহমুদা মিতু লিখেছেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয়, তা জনগণ জানতেই পারত না। এমনকি খেজুর দেওয়া হলেও অনেক সময় মানুষ মনে করত স্থানীয় কোনো নেতা তা পাঠিয়েছেন।

এদিকে গত ৪ মার্চ আরেকটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন তিনি। সেখানে তিনি জানান, কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছে।

তিনি লিখেছেন, চিকিৎসার সময় শরীরে নানা জটিলতা দেখা দেয় এবং দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

এছাড়া নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়েও কথা বলেন মাহমুদা মিতু। তিনি জানান, কাঠালিয়া ও রাজাপুর উপজেলার মসজিদ, মাদ্রাসা, মন্দির ও আশ্রমের জন্য বিশেষ বরাদ্দের আবেদন করা হয়েছিল, যার একটি অংশ ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, প্রতিটি মসজিদ ও মন্দির দুই লাখ টাকা করে বরাদ্দ পাবে। যদিও সব প্রতিষ্ঠানের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তবে ভবিষ্যতে সবার জন্য চেষ্টা করার আশ্বাস দেন তিনি।

মাহমুদা মিতু বলেন, তিনি যতদিন দায়িত্বে থাকবেন ততদিন এলাকার মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন এবং জনগণের একটি টাকাও যেন অপচয় বা দুর্নীতির মাধ্যমে নষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকবেন।

সূত্র: সামাজিক যোগাযোগমাধ্যম।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here