Home জাতীয়

শহীদ দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

2
0
ছবি সংগৃহীত।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ডাকটিকিট উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী।

সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

কর্মদিবসের শুরুতে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন তিনি। বৃক্ষরোপণ শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন প্রধানমন্ত্রী। অনেককে নাম ধরে কাছে ডেকে নেওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেক কর্মচারী প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here