Home সারাদেশ

অষ্টগ্রামে পিকআপ দুর্ঘটনা: একজন নিহত, ১০ আহত

39
0
“অষ্টগ্রামে উল্টে যাওয়া পিকআপ গাড়ি, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।”
“অষ্টগ্রামে পিকআপ দুর্ঘটনায় একজন নিহত, অন্তত ১০ আহত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় মাজার যাত্রার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে যায়। এতে মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মৃত আলী হোসেন মিয়ার ছেলে হাদিস মিয়া (৬০) নিহত হন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিঠামইন উপজেলার ঘাগড়া এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মাজার শরীফের ওরস মাহফিলে যাওয়ার পথে পিকআপে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। অষ্টগ্রামে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে পিকআপটি উল্টে যায় এবং যাত্রীরা গুরুতরভাবে আহত হন।

আহতদের মধ্যে আছেন মোহাম্মদ আলীর ছেলে আরাফ আলী (৬০), মৃত আঃ জব্বারের ছেলে নুর আলম (৪০), মৃত জারমান মিয়ার ছেলে জালাল মিয়া (৪৫), মৃত সাদেক মিয়ার ছেলে মোহাম্মদ রিশাদ (১৮) এবং নুর আলমের ছেলে সাইম মিয়া (১৩) সহ আরও কয়েকজন। তাদের প্রাথমিক চিকিৎসা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাজিতপুরে স্থানান্তর করা হয়েছে।

দূর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খবর পেয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খানের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।

খন্দকার আবু সুফিয়ান

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here