Home আন্তর্জাতিক

আফগান সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলা

10
0
ছবি সংগৃহীত।

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে দুই প্রদেশে এ হামলা হয় বলে আফগান সূত্র জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া তথ্য অনুযায়ী, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসা এবং নানগারহার প্রদেশে হামলা হয়েছে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তালেবান সরকার

অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি ক্যাম্পেও আঘাত হানা হয়েছে বলে জানানো হয়।

পাকিস্তানের দাবি, রাজধানী ইসলামাবাদে সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতাদের নির্দেশনায় হয়েছে। গতকাল খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর আগে বাজাউর ও ইসলামাবাদেও একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

সীমান্তঘেঁষা এলাকায় এ ধরনের হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here