Home জাতীয়

রমজানে স্কুল বন্ধের আদেশ স্থগিত

5
0
ছবি সংগৃহীত।

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। এর ফলে আপাতত রমজান মাসে স্কুল খোলা রাখার বিষয়ে আর কোনো আইনগত বাধা থাকছে না।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর পূর্বে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। গত ৫ জানুয়ারি তিনি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠান।

নোটিশটি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। নোটিশে বলা হয়, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার প্রথা চালু রয়েছে। সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।

এছাড়া নোটিশে উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীরা রোজা রেখে সারাদিন ক্লাস করলে শারীরিক কষ্টের সম্মুখীন হতে পারে এবং ধর্মীয় চর্চায় ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি রমজানে স্কুল খোলা থাকলে শহরাঞ্চলে তীব্র যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়।

নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে রিট দায়ের করা হয়।

সূত্র:
আদালত সূত্র; আইনজীবী সূত্র।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here