Home সারাদেশ

সিরাজগঞ্জে মেয়েদের উত্যক্তকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

5
0
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় দুই গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর ও কাশিনাথপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মেয়েদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

রশিদপুর গ্রামের আক্তার হোসেন ও নূর ইসলাম জানান, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক চলাচলকারী মেয়েদের উত্যক্ত করতেন। এ নিয়ে একাধিকবার কথা কাটাকাটি হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কাশিনাথপুর গ্রামের একদল যুবক রশিদপুর গ্রামে এসে হামলা চালায় বলে অভিযোগ।

সংঘর্ষে শাহ আলম, সবুজ হোসেন (২০), আক্তার হোসেন (৬০), রাসেল হোসেন (১৮), রাব্বি (১৮), ফারুক হোসেন (৩৮), আব্দুল কাদের (৪৬), নূর ইসলাম (৪৫)সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে শাহ আলমের ছেলে সবুজ হোসেনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহ আলমের বাবা চাঁদ আলী জানান, শনিবার সকাল ৯টার দিকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে মারা যান। এ ঘটনায় তিনি সলঙ্গা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে সলঙ্গা থানা-র ওসি মো. ইমাম জাফর বলেন, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: স্থানীয় বাসিন্দা ও সলঙ্গা থানা পুলিশ।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here