Home রাজনীতি

নির্বাচনে বাধা নেই বিএনপির তিন প্রার্থীর

6
0
বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষে নির্বাচনে বাধা না থাকার আদেশ দেন আপিল বিভাগ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১, কুমিল্লা-৩ ও বগুড়া-১ আসনে বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। ফলে এই তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনগত বাধা থাকল না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এসব বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।

ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা স্থগিত চেয়ে গত ২ ফেব্রুয়ারি রিট করেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট সরাসরি খারিজ করে দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিল করা হলেও আপিলটির শুনানি নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন আদালত।

কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন আবেদন খারিজ করলে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট রিট খারিজ করলে লিভ টু আপিল করা হলেও মঙ্গলবার সেটিও খারিজ করে দেন আপিল বিভাগ।

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে আপিল হলেও তা প্রত্যাহার করা হয়। এরপর জামায়াত মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন রিট করলে হাইকোর্ট সেটি খারিজ করেন। ওই আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি নির্বাচন শেষে অনুষ্ঠিত হবে বলে আদেশ দেন আদালত।

ফলে তিন আসনেই বিএনপির প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকল না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র

সুপ্রিম কোর্ট | আদালত সংশ্লিষ্ট সূত্র

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here