Home রাজনীতি

বিদেশি চুক্তিতে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর

6
0
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো করার আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সরকার বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এসব চুক্তির বিষয়ে তাদের দলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

তিনি আরও বলেন, সংসদ না থাকার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে, আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও একইভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

জামায়াত আমির দাবি করেন, তাদের পক্ষ থেকে একাধিকবার এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়েছিল। তবে তৎকালীন সরকার সেই দাবি আমলে নেয়নি বলেও উল্লেখ করেন তিনি।

শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তাদের দলের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরির সুযোগ নেই।

এর আগে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিল এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন।

তিনি বলেন, চুক্তিগুলো অন্ধকারে করা হয়নি এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ছিল।

সূত্র:
ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পোস্ট, ৬ মার্চ।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here