Home জাতীয়

এনসিপি স্বাক্ষর করল জুলাই জাতীয় সনদে

8
0
ছবি সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর রাজধানীর যমুনা এলাকায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সনদে স্বাক্ষর করেন।

এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া কমিটির সদস্য সচিব ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা যমুনায় প্রবেশ করেন।

এ সময় এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। তবে ওই সময় এনসিপি স্বাক্ষর করেননি। এবার জনমতের পক্ষে অবস্থান নিয়ে দলটি সনদে স্বাক্ষর করেছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “সনদে স্বাক্ষরের আগে আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত ছিল না। গণভোটের পর ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। এতে আমাদের ছয়জন এমপির আইনি কর্তৃত্ব থাকবে এবং ভবিষ্যতে সংস্কারবিরোধী কোনো কাজের বিরুদ্ধে আইনের আওতায় লড়তে পারব।”

এতে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক সমর্থন নতুন মাত্রা পেয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here