Home জাতীয়

শপথে আসছেন না মোদি, প্রতিনিধি আসতে পারেন

13
0

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার অনুপস্থিতিতে ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারেন বলে ঢাকার নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

আগামী ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করতে যাচ্ছে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণ ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের কারণে ঢাকায় আসতে পারছেন না মোদি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তার পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও জানা গেছে। আমন্ত্রিত দেশের তালিকায় চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ সার্কভুক্ত দেশগুলোর নাম রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক উপস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে উচ্চপর্যায়ের প্রতিনিধি আগমন দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্পর্ক ‘মসৃণ’ হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সূত্র: নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র, কালবেলা

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here