ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।
বুধবার (১ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও জানান, শিক্ষা খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব দেওয়া হবে। এছাড়া ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে বিদেশি ভাষা শিক্ষার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, ভোট দিয়েছেন বা দেননি—সব নাগরিকের কল্যাণে সরকার কাজ করে যাবে এবং একটি সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা হবে।
সূত্র:
জাতীয় সংসদ অধিবেশন
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন













