Home জাতীয়

জামায়াত এমপিরা নেবেন না প্লট ও ট্যাক্স ফ্রি গাড়ি

11
0
জামায়াতের সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা গ্রহণ করবেন না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’ তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্বের আগের সিদ্ধান্তের আলোকে এ ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের আগে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একই অঙ্গীকার করেছিলেন। তিনি বলেন, ভবিষ্যতে দলের কেউ এমপি নির্বাচিত হলে তারা সরকারি প্লট গ্রহণ করবেন না এবং শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না।

সমাবেশে তিনি আরও বলেন, জনগণের কল্যাণে তারা সরকার বা বিরোধী দল—যে কোনো ভূমিকায় থেকেই গঠনমূলক অবস্থান নেবেন। সরকার জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করলে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। তবে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারি সুযোগ-সুবিধা বর্জনের ঘোষণা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি প্রতীকী বার্তা বহন করে। এখন দেখার বিষয়, ঘোষণাটি বাস্তবায়নের ক্ষেত্রে দল কতটা দৃঢ় অবস্থান ধরে রাখতে পারে।

সূত্র:
মোহাম্মদ শিশির মনিরের ভেরিফায়েড ফেসবুক পোস্ট (১৬ ফেব্রুয়ারি)।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here