Home জাতীয়

আজ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

6
0
নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী
‘জনতার ইশতেহার’ নামে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’।

দলটির সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিদেশি প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

জামায়াত সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখেই এবারের ইশতেহার প্রণয়ন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ‘জনতার ইশতেহার’ নামে অ্যাপভিত্তিক একটি প্রচারণার মাধ্যমে সাধারণ জনগণের মতামত সংগ্রহ করা হয়।

দলটির দাবি, ওই অ্যাপের মাধ্যমে প্রাপ্ত ৩৭ লাখের বেশি জনপরামর্শের প্রতিফলনই এই নির্বাচনি ইশতেহারে তুলে ধরা হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন বিষয়ে দলটির অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here