Home সারাদেশ

শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে সাইকেল র‍্যালি

22
0

মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেছে সংগঠনটির সুনামগঞ্জ জেলা শাখা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও সংগঠনের পতাকা হাতে নিয়ে শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। তিনি বলেন,
“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে নৈতিকভাবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম আদর্শচ্যুত হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। সেই অন্ধকার দূর করতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম বলেন,
“শিক্ষাঙ্গনে নৈতিকতা ও সুস্থ রাজনীতির সংকট প্রকট। ছাত্রশিবির এ সংকট উত্তরণে ধারাবাহিকভাবে কাজ করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আমরা আপসহীন ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ।”

এছাড়াও সমাবেশে জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির দেশের ছাত্রসমাজকে মেধাবী, দক্ষ ও নৈতিক নেতৃত্বে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বক্তারা আগামী দিনে শিক্ষাঙ্গনে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক পরিবেশ প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্ট:মুবিন উদ্দিন

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here