Home আন্তর্জাতিক

তুরস্কে ইরানি ক্ষেপণাস্ত্র, ন্যাটোর নিন্দা

3
0
ছবি সংগৃহীত।

তুরস্ক দাবি করেছে, তাদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট NATO। জোটের মুখপাত্র অ্যালিসন হার্ট বলেন, তুরস্ককে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানায় ন্যাটো এবং মিত্র দেশগুলোর নিরাপত্তায় তারা দৃঢ়ভাবে পাশে রয়েছে।

তিনি আরও বলেন, আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা জোরদার রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় জোট প্রস্তুত।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

সূত্র: রয়টার্স ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here